করোনাকালীন সময়ে অসহায় ও ছিন্নমূল মানুষকে সহায়তা করা ও নারীদের স্বাবলম্বী করার বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন মঙ্গল আলোয় ফাউন্ডেশনের চেয়ারম্যান নারগিস সুলতানা।
নারী উদ্যোক্তা সংগঠনের উদ্যোগে নারী দিবস উপলক্ষে ৮ মার্চ ধানমন্ডি হইচই ক্যাফেতে অনুষ্ঠিত নারী উদ্যোক্তা মেলায় এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে নারীদের বিভিন্ন অবদানের জন্য সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
মঙ্গল আলোয় ফাউন্ডেশন-এর চেয়ারম্যান নারগিস সুলতানা বলেন, আমি যে সম্মাননা পুরস্কার পেয়েছি, সেটি আমার একার যোগ্যতায় নয়। এটি আমার ফাউন্ডেশনের সব সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফল। পুরস্কারটি মঙ্গল আলোয় ফাউন্ডেশনের সব সদস্যদের উৎসর্গ করতে চাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর সাবেক চেয়ারম্যান মোস্তফা হাসান, এন ডি সি ও বিশেষ অতিথি হিসেবে নাজনীন নাহার, (সিইও, টেক সলিইউশন), হোসনে আরা খান নওরিন (ভাইস চেয়ারম্যান, ই-ক্যাব), ও নারগিস সুলতানা, চেয়ারম্যান, মঙ্গল আলোয় ফাউন্ডেশন) উপস্থিত ছিলেন। এসময় নারী উদ্যোক্তা সংগঠনের প্রতিষ্ঠাতা রোয়েনা রহমান অংশগ্রহণকারী সকল নারী সদস্য ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
মেলায় অংশগ্রহণকারীদের তৈরি করা বিভিন্ন রকমের মজার খাবার, নানান ধরনের থ্রিপিস, জুয়েলারি ইত্যাদি বিক্রির জন্য প্রদর্শিত হয়।