নারী পোশাক কর্মীদের নিয়ে কাজ করবে ইউএসএআইডি

তৈরি পোশাক কারখানায় কাজ করছে এমন নারীদের নিয়ে কাজ করতে ইউএসএআইডি উইমেন থ্রাইভ ইন বাংলাদেশ নামে প্রকল্প চালু করছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)। বৃহস্পতিবার (১০ মার্চ) এ প্রকল্প গ্রহণ করে সংস্থাটি। 

এ সময় উপস্থিত ছিলেন, ইউএসএআইডি-এর মিশন ডিরেক্টর ক্যাথরিন ডি. স্টিভেনস শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ এহসান-ই-এলাহি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী এবং বৈশ্বিক ফ্যাশন কোম্পানি পিভিএইচ-এর নেতৃবৃন্দ।

মার্কিন সরকারের সহায়তায় আগামী ৫ বছরের জন্য এই প্রকল্পটি হাতে নিয়েছে কেয়ার বাংলাদেশ। ৫ মিলিয়ন ডলারের প্রকল্পটিতে তৈরি পোশাক খাতে কর্মরত ১ লাখেরও বেশি নারীদের নিয়ে কাজ করবে কেয়ার বাংলাদেশ।

ইউএসএআইডি-এর এই থ্রাইভপ্রজেক্টের মাধ্যমে নারীরা তাদের কর্মক্ষেত্রে নিজেদের অধিকার নিয়ে সচেতন হবে। এছাড়াও করোনা পরবর্তী প্রভাবগুলি কাটিয়ে উঠতে তাদের সহায়তা করার জন্য নারীদের অ্যাডভোকেসি এবং আলোচনার দক্ষতাকে প্রভাবিত করবে।