রঙ্গরস

—জানিস আমেরিকার এক প্লাস্টিক সার্জন ঘোড়া আর উটপাখির সঙ্কর করে একটা প্রাণী বানিয়েছে, সেটার আবার ৫০ জোড়া পা!

—তাই! ওটার বিশেষত্ব কী?

—জানি না।  তবে ওটাকে দৌড়ে ধরতে পারলে সেটাও আবিষ্কার করে ফেলবে।

হত্যাপ্রবণ মানসিক রোগের ওপর বিশাল লেকচার শেষে প্রফেসর ক্লাসের উদ্দেশে প্রশ্ন করলেন—তবে বল দেখি যে ব্যক্তি তার পিতা-মাতাকে খুন করে ফেলেছে তাকে আমরা কী বলব?

ক্লাসের পেছন থেকে নিচু স্বরে জবাব এল—এতিম।