দেশের মুদ্রা প্রচলনের একমাত্র অধিকার রাখে কে ?
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সুধীর বরণ মাঝি, শিক্ষক
হাইমচর মহাবিদালয়. চাঁদপুর
১। একটি দেশের মুদ্রা ব্যবস্থা,অর্থবাজার নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করে কে ? (ক) কর্মসংস্থান ব্যাংক (খ) বাণিজ্যিক ব্যাংক
(গ) কেন্দ্রীয় ব্যাংক (ঘ) শিল্প ব্যাংক।
২। ব্যাংক যেভাবে টিকে থাকে- (ক) আয়কৃত মুনাফা (খ) বিদেশি বিনিয়োগ
(গ) সরকারি ভর্তুকি (ঘ) সদস্যদের টাকা। ৩। দেশের মুদ্রা প্রচলনের একমাত্র অধিকার রাখে কে ? (ক) কেন্দ্রীয় ব্যাংক (খ) বাণিজ্যিক ব্যাংক
(গ) কৃষি ব্যাংক (ঘ) গ্রামীণ ব্যাংক। ৪। দেশের উন্নয়নের জন্য স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ প্রয়োজন। এর ফলে- (i) উত্পাদন বৃদ্ধি পাবে
(ii) বৈদেশিক বিনিয়োগ বাড়বে
(iii) কর্মসংস্থান বৃদ্ধি পাবে। নিচের কোনটি সঠিক (ক) i (খ) i ও ii (গ) iii (ঘ) i,ii ও iii। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও: আরিফ সাহেব গ্রামরক্ষীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে রাষ্ট্রকে বহুবিধ কর্ম ও দায়িত্ব সম্পাদন করতে হয়। রাষ্ট্রের প্রধান কর্তব্য হলো দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা।
৫। সরকারি কোন কার্যের ফলে জনগণের কল্যাণ সাধিত হয় ? (ক) উন্নয়ন ও নিরাপত্তা কাজে ব্যয় বৃদ্ধি
(খ) রপ্তানির ওপর কর বৃদ্ধি
(গ) আমদানির ওপর কর হ্রাস
(ঘ) নিরাপত্তা কাজে ব্যয় বৃদ্ধি। ৬। আরিফ সাহেবের বক্তব্য অনুসারে সরকারি ব্যয়ের প্রধান উত্স হতে পারে-(i) জনগণের কল্যাণ সাধন
(ii) সরকারের প্রভাব বৃদ্ধি (iii) শৃঙ্খলা বিধান করা। নিচের কোনটি সঠিক (ক) i (খ) i ও ii (গ) iii (ঘ) i ও iii।
৭ । দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে কে ? (ক) কেন্দ্রীয় ব্যাংক (খ) সরকার
(গ) বাণিজ্যিক ব্যাংক (ঘ) জনগণ। ৮। বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে কোনটি ?
(ক) শিল্প ব্যাংক (খ) বাণিজ্যিক ব্যাংক (গ) কেন্দ্রীয় ব্যংাক (ঘ) রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ৯। বাংলাদেশে প্রতিবছর শ্রমবাজারে কতজন নতুন কর্মক্ষম মানুষ প্রবেশ করে ? (ক) ১০ থেকে ১৫ লক্ষ (খ) ১৫ থেকে ২০ লক্ষ
(গ) ২০ থেকে ২৫ লক্ষ (ঘ) ২৫ থেকে ৩০ লক্ষ । ১০। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যাবলি হলো - (i) মুদ্রা প্রচলন (ii) মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখা
(iii) ঋণ নিয়ন্ত্রণ করা। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) ii ও iii (গ)i ও iii (ঘ) i,ii ও iii। ১১। কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকসহ বিশেষ কতকগুলো আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলার যথার্থ কারণ কী ? (ক) জনগণের উদ্বৃত্ত অর্থ নিরাপদ সঞ্চয়ের জন্য
(খ) দেশ উন্নতির জন্য (গ) ব্যাংকের উন্নতির জন্য
(ঘ) আর্থিক প্রতিষ্ঠানের উন্নতির জন্য। ১২। সরকারের আয় বৃদ্ধির জন্য যেসব পদক্ষেপ একান্ত প্রয়োজন- (i) দুর্নীতিমুক্ত প্রশাসন (ii) গতিশীল কর প্রশাসন
(iii) অনুত্পাদনশীল খাতে ব্যয় পরিহার। নিচের কোনটি সঠিক (ক) iও ii (খ) iii (গ) i ও iii (ঘ) i,ii ও iii
উত্তর: ১ (গ), ২ (ক), ৩ (ক), ৪ (ঘ), ৫ (ক),৬ (ঘ),৭ (ক), ৮ (খ), ৯ (গ), ১০ (ঘ), ১১ (ক), ১২ (ঘ)