কবি-সাহিত্যিক-শিল্পী সাবরিনার কথা

সৃষ্টিশীল মানুষেরা অতৃপ্ত থাকেন। গল্পকার, কবি, শিল্পী এবং নির্মাতা সাবরিনা চৌধুরীর ক্ষেত্রেও এ কথাটা কিছুটা প্রযোজ্য। তিনি মূলত গল্পকার ও কবি হলেও সেখানে স্থির থাকেন নি। পাশাপাশি গান লিখেন, গানের সুর করেন এবং কণ্ঠও দিয়েছেন।

তিনি ৩১তম বিসিএস পাশ করে আমলা হবার সুবর্ণ সুযোগ অর্জন করেও চাকরি না করে স্বাধীন ব্যবসায় ও লেখালেখিতে মনোনিবেশ করেছেন। ২০১৯ সালে অনিন্দ্য প্রকাশ থেকে বেরিয়েছে সাবরিনার প্রথম গল্পগ্রন্থ ‘অন্তর্জাল’।

নারায়নগঞ্জের মেয়ে সাবরিনা সব দিক দিয়েও গুণবতী এবং অত্যন্ত প্রতিভাবান। তার প্রতিভার পরিচয় পাওয়া যায় পড়াশোনা, শিল্প-সাহিত্য এবং কর্ম জীবনে।

২০১৯ সালে আন্তর্জাতিক নারী দিবসকে উপলক্ষে ‘নন্দিনী নন্দিনী ঘরে থেকো না’ এবং  ২০২১ সালে ভাষা শহীদদের প্রতি নিবেদিত ‘একুশ একুশ…’ শীর্ষক গান দুটি সবার ভালো লেগেছে যেখানে সাবরিনার দেশপ্রেমের দৃষ্টান্ত পাওয়া যায়। ইউটিউবে তার দুটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছে।

বর্তমানে তিনি অডিও-ভিডিও এবং অনুষ্ঠান নির্মাণ নিয়ে কাজ করছেন। তিনি একই সঙ্গে গীতিকার, সুরকার এবং শিল্পী।