বাংলাদেশের নারীরা শুধু ব্যবসা-বাণিজ্যে নয়, শিল্প-সাহিত্য ও খেলাধুলাসহ নানা ক্ষেত্রে বিশ্বজয় করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেন, বিশ্বে বাংলাদেশি নারীরা সম্মানের সঙ্গে এগিয়ে যাচ্ছেন। নারী উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সুযোগ-সুবিধা দিচ্ছেন। নারীর উন্নয়নে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। বিভিন্ন ক্ষেত্রে মেধা-প্রজ্ঞায় নারীরা সম্মাননা অর্জন করছেন।
শুক্রবার (১১ মার্চ) সকালে শরীয়তপুরের নড়িয়ায় যুব মহিলা লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারিকালীন নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রণোদনা প্রদানসহ নানা রকম সুবিধা সম্প্রসারিত করা হয়েছে। নারীরা স্ব স্ব যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী হচ্ছেন ও সমাজ-পরিবারে বিশেষ ভূমিকা রাখছেন। আইন পেশা থেকে শুরু করে জনপ্রতিনিধিত্বে নারীরা বিশেষ সফলতায় এগিয়ে যাচ্ছে। আর জননেত্রী শেখ হাসিনার কারণেই এসব সম্ভব হয়েছে।
উপমন্ত্রী বলেন, দেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আমলে সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে স্থানীয় প্রশাসন ও তৃণমূল পর্যন্ত নারীর ক্ষমতায়নের প্রসার ঘটেছে। বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পদে নারীকে বসিয়েছেন। তার নেতৃত্বাধীন জাতীয় সংসদে প্রথম নারী সংসদ উপনেতা হয়েছেন। জাতীয় সংসদের স্পিকার পদে নারী বসিয়েছেন। বাংলাদেশের নারীরা এখন এভারেস্ট জয় করে, বিমানের পাইলট হয়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সামরিক বাহিনীতে নারীদের অধিক অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ ও উচ্চ পদগুলোতে নারীদের নিয়োগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। তিনিই বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য, উচ্চ আদালতের বিচারপতি, নারীদের সেনাবাহিনীতে উচ্চ পদে আসীন করেছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
সভায় উপস্থিত ছিলেন, যুব মহিলা লীগের সহ-সভাপতি সেলিনা রহমান, জেলার আহবায়ক ফাতেমা আক্তার শিল্পী, যুগ্ম আহ্বায়ক আকলিমা আক্তার বাবলী, অমিতা রানী চন্দ্রনা, শাহিনা বেগম, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা শেখ, উপদেষ্টা জোবায়দা হক অজান্তা, মহিলালীগের সভাপতি রাবেয়া আক্তার, সাধারণ সম্পাদক শামসুন্নাহার মায়া।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fenamul.hoque.shameem.1971%2Fposts%2F529692768515265&show_text=true&width=500" width="500" height="671" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>