গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ শুক্রবার (১১ মার্চ) পর্যন্ত টানা ১৬ দিনের মতো দেশ দুইটির মধ্যে চরম লড়াই চলছে। এরি মধ্যে ইনা সভসুন নামে ইউক্রেনের একজন সাংসদ আজ সকালে বিভিন্ন শহরে হামলার উল্লেখ করে টুইটারে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনে এখন ‘কোনো নিরাপদ শহর নেই।’
এর আগে বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'গত দুই সপ্তাহে আমরা দৈনিক সর্বোচ্চ তিন ঘণ্টা করে ঘুমাতে পেরেছি।'
ইনা সভসুন বলেন, 'আমরা অবর্শই আমাদের শিশুদের জীবন নিয়ে আতঙ্কিত, কিন্তু আমাদের করার তেমন কিছু নেই। আমরা আত্মসমর্পণ করতে পারি না, আমরা তাদেরকে দখলও করতে দিতে পারি না।'
এছাড়া তিনি বলেছেন, 'আমাদের লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আমাদের তেমন কিছু করার নেই, তা যতই আতঙ্কের হোক না কেন।'
বিবিসি