করোনা: ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনই ঢাকা বিভাগের

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু  হয়েছে। তারা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ১৩ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষায় ২৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জন

শুক্রবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৮ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনই পুরুষ।।বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।