ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন টার্নিং পয়েন্টে পৌঁছেছে এবং বিজয়ের পথে। শুক্রবার (১১ মার্চ) তিনি এই মন্তব্য করেছেন।
এক টেলিভিশন ভাষণে জেলেনস্কি বলেছেন, 'আমাদের ইউক্রেনকে স্বাধীন করতে কতদিন লাগতে পারে তা বলা সম্ভব নয়। কিন্তু এটা বলা সম্ভব আমরা তা পারবো। কেননা আমরা ইতোমধ্যে একটা কৌশলগত টার্নিং পয়েন্ট অর্জন করেছি। আমরা জয়ের পথে।'
তিনি আরও বলেছেন, এটি শক্তিশালী ও অনড় শত্রুর বিরুদ্ধে একটি দেশপ্রেমিক যুদ্ধ। যা তাদের হাজার হাজার সেনার মৃত্যুর দিকে মনোযোগ দেয় না।
এছাড়া জেলেনস্কি পূনরায় ইউরোপীয় ইউনিয়নকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে বেশি কিছু করার আহ্বান জানান।