গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ শনিবার (১২ মার্চ) পর্যন্ত টানা ১৭ দিনের মতো চলছে দেশ দুইটির মধ্যে লড়াই। এতে উভয় দেশের বহু হতাহতের খবর পাওয়া গেছে।
এরি মধ্যে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এখন পর্যন্ত অন্তত এক হাজার ৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এই তথ্য দিয়েছেন।
সাংবাদিকদের জেলেনস্কি বলেন, রাশিয়ার আগ্রাসনের ১৭ দিনে প্রায় এক হাজার ৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। তবে বিবিসির পক্ষ থেকে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অন্যদিকে পশ্চিমা সূত্রগুলো শুক্রবার দাবি করেছে, এখন পর্যন্ত রাশিয়ার আনুমানিক ছয় হাজার সেনা নিহত হয়েছে।