কাউনিয়ায় স্কুলবাস খাদে

রংপুরের কাউনিয়ায় গতকাল বুধবার সকালে একটি স্কুলবাস শিক্ষার্থীসহ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় ১ জন স্কুল ছাত্র নিহত ও ৪৪ জন আহত হয়েছে। নিহত মারুফ হোসেনের পিতার নাম মোফাজ্জল হোসেন। হাসপাতালে নেয়ার পথে ধর্মেশ্বর আমতলী এলাকায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই মাইক্রোবাস ও বাসের চালক-হেলপার পালিয়ে যায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মীরবাগের মর্জিনা মেমোরিয়াল কিন্ডার গার্টেনের স্কুলবাস গতকাল শিক্ষার্থীসহ সিংহেরকুড়া থেকে আসার পথে উত্তর বাহাগিলি এলাকায় পেঁৗছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের একদল ডুবুরি এবং স্থানীয় লোকজন পুকুরে নেমে গাড়িতে থাকা ৪৫ জন শিক্ষার্থীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এলাকার আহতরা হলেন:বাহাগিলি এলাকার উজ্জল, অর্জন, নিলুফা, আদিফা, ইমিশা, মেহেদী হাসান, নাজমুল, ইমন, আনন্দ, তৌহিদ, লাবিব আব্দুল্লাহ, আইরিন আক্তার খুশি প্রমুখ। কাউনিয়া থানার ওসি সেলিম হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর তিনিসহ একদল পুলিশ ঘটনাস্থলে পেঁৗছান এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল পুকুরে প্রায় একঘণ্টা অনুসন্ধান করে উদ্ধার কাজ শেষ করেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার করা বাসটি কাউনিয়া থানায় নিয়ে আসা যায়। ভোলা ও কুমিল্লায় স্কুলছাত্রসহ নিহত ২ চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা জানান, চরফ্যাশনে মালবাহী ট্রাক চাপায় গতকাল বুধবার আলামিন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। নিহত আলামিন জিন্নাগড় ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার শাহে আলম হাওলাদারের ছেলে। সে দক্ষিণ জিন্নাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, মাস্টারপাড়া এলাকায় গতকাল বিকালে আলামিন রাস্তা পার হচ্ছিল। এ সময় চরফ্যাশনগামী একটি মালবাহী ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়। কুমিল্লা প্রতিনিধি জানান, বুধবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় গতকাল বুধবার ট্রাক উল্টে রাস্তার পাশে পড়ে হাবিবুল্লাহ (১৮) নামের এক শ্রমিক নিহত হয়। এ সময় আহত হয় আরো ১৬ জন শ্রমিক। নিহত শ্রমিক হাবিবুল্লাহ জেলার চান্দিনা উপজেলার আইলকামোড়া এলাকার আব্দুল খালেকের পুত্র। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ট্রাকটি বুড়িচংয়ের কাবিলা এলাকায় মহাসড়কে একটি অটোরিঙ্াকে পাশ কাটিয়ে যাওয়ার সময় উল্টে রাস্তার পাশে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক।