পঞ্চম জাতীয় সার্ফিং প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আজ।
পর্যটন নগরী কক্সবাজারের লাবণী পয়েন্টে গত শুক্রবার শুরু হয় তিনদিনের এ প্রতিযোগিতা।
পুরুষ, মহিলা ও জুনিয়র (বালক) বিভাগে নয়টি পদকের এ লড়াইয়ে গতকাল কোয়ার্টারফাইনাল অনুষ্ঠিত হয়। সেখান থেকে পুরুষ সিনিয়র বিভাগের সেমিফাইনালে উঠেছেন মান্নান, ইউনুস, সেলিম, শুক্কর।
জুনিয়র (বালক) বিভাগে সেমিফাইনালে উঠেছেন সাগর, জিয়া, হান্নান, জাহেদ। অপরদিকে মহিলা বিভাগে শেষ চারে উঠেছেন রিফা, সুমি, শবে মাহরাজ এবং আয়শা। -বাসস