অরক্ষিত রেলক্রসিং জান-মালের ঝুঁকিতে মানুষ
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ১৬:৪১
বেলাল হোসাইন মাহিনী, শিক্ষার্থী শহীদ মশিউর রহমান, আইন মহাবিদ্যালয়, যশোর। রেলওয়ে বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। রেলখাতে সরকারের বিনিয়োগ ও কার্যকরী উদ্যোগ প্রশংসনীয় হলেও অরক্ষিত থেকে গেছে দেশের অধিকাংশ রেলক্রসিং। এসব রেলক্রসিং-এ নেই রেলগেট বা গেটম্যান। যার ফলে অকালে ঝরে পড়ছে প্রাণ। অকাল মৃত্যু ও জান-মালের ক্ষতি সাধন হচ্ছে প্রতিনিয়ত। কেউবা পঙ্গুত্ববরণ করে পরিবার ও সমাজের বোঝা হয়ে থাকছে। অথচ এ জনগুরুত্বপূর্ণ বিষয়ে নেই কার্যকর পদক্ষেপ। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।