চট্টগ্রাম ১ম বিভাগ ভলিবল
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব লিবার্টি গ্রুপ চট্টগ্রাম প্রথম বিভাগ ভলিবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার খেলার প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত লিগের শেষ খেলায় কাস্টমস ক্লাব ২-০ সেটে বন্দর ক্রীড়া সমিতিকে পরাজিত করে এ কৃতিত্ব দেখায়।
চট্টগ্রামে ইস্পাহানি প্রিমিয়ার
ক্রিকেটের পর্দা নামবে আজ
শিরোপা প্রত্যাশী বন্দর ক্রীড়া সমিতি ও রেলিগেটেড শতদল ক্লাবের খেলার মধ্যদিয়ে চট্টগ্রামে আজ শেষ হচ্ছে ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগ। এম এ আজিজ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সকাল ৯টায়। লিগের শেষ ম্যাচটিতে বন্দর ক্রীড়া সমিতিকে অবশ্যই জিততে হবে। অন্যথায় চ্যাম্পিয়ন হবে পাইরেটস ক্লাব।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে মাঠে পুরস্কার প্রদান করা হবে। সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর অনুরোধ জানিয়েছেন।