মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ১৬:৪৭
মোজাম্মেল হোসেন
বিশিষ্ট শিল্পপতি মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এম, মোজাম্মেল হোসেনের আজ ২৯ নভেম্বর ১০ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বাদ আছর সাভার ইপিজেড-এর সনি্নকটে তার নিজ স্থাপিত হোসেননগর বায়তুস মোজাম্মেল জামে মসজিদ প্রাঙ্গণে কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, মোজাম্মেল হোসেনের ৪ ভাই ও ১ ভগি্নপতি ১৯৭১ সালের ১২ ডিসেম্বর হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন।
তনুশ্রী গায়েন
আজ ২৯ নভেম্বর নৃত্যশিল্পী তনুশ্রী গায়েন-এর ১২তম মৃত্যুবার্ষিকী। সে দৈনিক ইত্তেফাক এর প্রাক্তন জুনিয়র এঙ্িিকউটিভ স্বর্গীয় সুধীর রঞ্জন গাইন-এর ছোট মেয়ে। এ উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে সকালে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
রেনুকা দাশগুপ্তা
বরিশালের গৈলা গ্রামের দাশের বাড়ির সাধক পুরুষ প্রয়াত সত্যরঞ্জন দাশগুপ্তের স্ত্রী মুক্তিযোদ্ধার মা হিসেবে পরিচিত রেণুকা দাশগুপ্তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৭১ সালে অকুতোভয়ে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলেন। তার তিন ছেলে ও তিন জামাতা সশস্ত্র মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ গৈলা দাশের বাড়ি এবং ঢাকার বনানীস্থ বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারে স্মরণসভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আবদুর রউফ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক হুইপ আবদুর রউফের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৯ নভেম্বর। এ উপলক্ষে আজ সকাল ১০টায় নীলফামারীর ডোমার উপজেলার বাকডোকরা গ্রামে বাড়ির স্বাধীনতা চত্বরে কোরানখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আহমেদ ফজলুল করিম
সাবেক কাস্টমস সুপার এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা আহমেদ ফজলুল করিমের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ নভেম্বর। এ উপলক্ষে আজ বাদ জোহর বনানী কবরস্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মোঃ গিয়াস উদ্দীন সরকার
আজ বৃহস্পতিবার ইত্তেফাকের দাউদকান্দি সংবাদদাতা মোঃ হাবিবুর রহমান হাবিব-এর পিতা মোঃ গিয়াস উদ্দীন সরকারের ৫ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দাউদকান্দি উপজেলার চরমাহমুদ্দী পাঁচানী গ্রামে মরহুম গিয়াস উদ্দীন সরকারের প্রতিষ্ঠিত নীলকুঠি কমপ্লেঙ্রে সারবান মহলে মিলাদ মাহফিল ও কাঙ্গালীভোজের আয়োজন করা হচ্ছে।