ঘাটাইলে ইউপি চেয়ারম্যান প্রহূত

ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হেকমত শিকদার প্রহূত হয়েছেন। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ ভবনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৩০/৪০ জন যুবক এসে চেয়ারম্যানকে মারধর করে। সেখানে তখন চলি্লশ দিনের কর্মসৃজন প্রকল্প সংক্রান্ত সভা চলছিল। হেকমত শিকদার জানান, সভা চলাকালে সাবেক ইউপি সদস্য আবুল কাশেম এর ছেলে কাওসার ও ভাতিজা ন্যাংড়া রফিকের নেতৃত্বে চেয়ারম্যানকে মারধর করে। হামলাকারীরা তার কাছে গত চার বছরের বিভিন্ন প্রকল্পের হিসাব চায় বলে চেয়ারম্যান জানান।