শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ২২.৬০ শতাংশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত পরীক্ষার ফল সোমবার প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ২২ দশমিক ৬০ ভাগ। এর মধ্যে স্কুল পর্যায়ে পাসের হার ১৯ দশমিক ৫০ শতাংশ, কলেজ পর্যায়ে পাসের হার ২৮ দশমিক ০৭ শতাংশ। এবারের পরীক্ষায় ২ লাখ ৪৮ হাজার ১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে স্কুল পর্যায়ে ১ লাখ ৫৮ হাজার ২৪৭ জন ও কলেজ পর্যায়ে ৮৯ হাজার ৭৫৪ জন । মোট পাস করে ৫৬ হাজার ৪৬ জন। এর মধ্যে স্কুল পর্যায়ে ৩০ হাজার ৮৫০ জন এবং কলেজ পর্যায়ে ২৫ হাজার ১৯৬ জন । মোট উত্তীর্ণদের মধ্যে পুরুষ ৩৭ হাজার ৭৫৮ জন এবং মহিলা ১৮ হাজার ২৬১ জন । ৮ম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে স্কুল পর্যায়ে ৪৪টি এবং কলেজ পর্যায়ে ৩৬টিসহ মোট ৮০টি বিষয়ে নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষার ফল এই ওয়েবসাইটে পাওয়া যাবে: যঃঃঢ়://হঃৎপধ.ঃবষবঃধষশ.পড়স.নফ। গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।