অভিন্ন ইউনিফর্ম হোক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২১:১৬
ইউনিফর্ম পরিচয় বহন করে। লক্ষ্য করলে দেখা যাবে যে সকল বিভাগে ইউনিফর্ম আছে—তাদের প্রথম দর্শনেই মনে হয় যে ইনি ঐ বিভাগের। শহর নগর মহানগর তো বটেই আজকাল গ্রামাঞ্চলেরও প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে মায় প্রাইমারীসহ ইউনিফর্ম হয়ে গেছে। ২/৩ বছরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এর আওতায় আসছে। কিন্তু এমন হলে কি আরো ভালো হতো না—দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মহোদয়গণের জন্য একই ইউনিফর্ম (প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যার যার প্রতিষ্ঠানে ব্যাজ লাগানো যেতে পারে)। বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মকবুল আহমদ শাহী,
সিনিয়র শিক্ষক,
আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল
অ্যান্ড কলেজ, লাকসাম, কুমিল্লা।