জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২১:২৭
বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, কথাশিল্পী মার্ক টোয়েন, উইনস্টন চার্চিল, মীর্জা আলী বেহেরুজ, সন্তোষ গুপ্ত, গায়ক সুবীর নন্দী, সাহিত্যিক শেখ গোলাম মখসুদ হেলালী, সাইয়েদ আবদুল হাই, আমিনুল ইসলাম বেদু, বুদ্ধদেব বসু।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
অতিরিক্ত সরলতায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। কেউ সরলতার সুযোগ নিতে পারে। সুতরাং কাউকে বেশি বিশ্বাস করবেন না। ব্যবসায়িক দিক ভালো যাবে। সেই তুলনায় অর্থ নাও আসতে পারে। প্রিয়সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে।
৪
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করুন। পিতা-মাতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। অধীনস্তদের সহযোগিতা পাবেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীরা কর্তৃপক্ষের আনুকূল্য আশা করতে পারেন।
৫
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
পারিবারিক ক্ষেত্রে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। প্রাপ্ত তথ্য যাচাই করে নিন। প্রাপ্তি যোগ আছে। ব্যয় বৃদ্ধি রোধ করার চেষ্টা করুন। পুরনো কোন বন্ধুর সাথে দেখা হতে পারে।
৬
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সাংসারিক কাজে ব্যয় বৃদ্ধি পেতে পারে। তবে খুব একটা অসুবিধা নাও হতে পারে। স্বামী-স্ত্রীর পারস্পরিক সদ্ভাব বজায় থাকবে। সন্তানের কোনো ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হবে। রোমান্টিক যোগাযোগ শুভ নয় ।
৭
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
অপ্রত্যাশিত কোন সমস্যায় জড়াতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। আর্থিক দিক তেমন একটা ভাল যাবে না। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতেই পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
৮
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পাওনা টাকা আদায় হতে পারে। আজকে কাউকে ধারকর্জ না দিলেই ভাল করবেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। নির্বুদ্ধিতার জন্য অর্থ নষ্ট হতে পারে। বিকেলের দিক খুব একটা ভাল যাবে না। রোমান্স ও বিনোদন শুভ।
৯
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি মিশ্র সম্ভাবনাবয়। আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রবাসীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আপন জনের প্রত্যাশিত সংবাদ পাবেন। উদ্বেগ আনেকাংশে কমে আসবে। রোমান্টিক যোগাযোগ শুভ।
১০
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দৈনন্দিন কাজকর্মে সাফল্য সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। সামাজিক কাজে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। দাম্পত্য শান্তি বজায় থাকবে। কাজ কর্মে উত্সাহ পাবেন।
১১
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ভাই-বোনদের কারো অসুস্থতায় উদ্বেগ দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। বিবাদ এড়িয়ে চলুন। সম্মানহানিকর কিছু ঘটতে পারে।
১২
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
জনসম্পৃক্ত পেশায় সুনাম ও সাফল্য পাবেন। ডাক্তারদের আর্থিক সাফল্য আসতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। নতুন কোন কাজ হাতে আসতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
১৩
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। মোটামুটি আনন্দে সময় কাটাতে পারবেন। সামজিক কাজে অংশ নিতে পারেন। স্বীকৃতি ও সুফলভালের সম্ভাবনা আছে। পারিবারিক শান্তি বজায় থাকবে। কাজকর্মে অগ্রগতি আশা করতে পারেন।
১৪
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
স্থাবর সম্পত্তি লাভের যোগ আছে। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। ব্যয় বৃদ্ধির যোগ আছে। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। বিবাদে জড়ানো ঠিক হবে না।