রাজবাড়ীতে
মোটরসাইকেল
চালক খুন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২১:৩৬
রাজবাড়ীতে ভাড়ায় চালিত এক মোটরসাইকেলের চালক খুন হয়েছে। বৃহস্পতিবার জেলার বালিয়াকান্দি থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, শরীফুল মন্ডল ভাড়ায় মোটরসাইকেল চালাত। বুধবার রাতে সে যাত্রী নিয়ে বালিয়াকান্দি থেকে পাংশা অভিমুখে রওয়ানা দেয়। পথিমধ্যে যাত্রীবেশী দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর নবাবপুর ইউনিয়নের শীতলদাহ এলাকায় লাশ ফেলে রেখে যায়। দুর্বৃত্তরা মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। নিহত যুবকের বাড়ি কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে।