ক্যান্সারে আক্রান্ত মনিশা

বলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী মনিশা কৈরালা এখন ক্যান্সার নামক মরণব্যাধিতে ভুগছেন। হঠাত্ করেই শারীরিকভাবে ভীষণ অসুস্থতা অনুভব করে অচেতন হয়ে পড়েন তিনি। তারপর তাকে চিকিত্সার জন্য মুম্বাইয়স্থ জাসলক হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক স্বাস্থ্য পরীক্ষাও করা হয় তার। জানা যায় এই হাসপাতালেই তার নিয়মিত চিকিত্সা চলবে। উল্লেখ্য, তিন বছর আগেও তিনি এ রকমভাবে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। তখনও তাকে এই একই হাসপাতালে চিকিত্সা করা হয়।