চুয়াডাঙ্গায় জনযুদ্ধের মাসুদ
রানা গ্রেফতার
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২১:৩৯
র্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলার কমিউনিষ্ট পার্টি জনযুদ্ধের স্বঘোষিত নেতা মাসুদ রানা ওরফে বোমা মাসুদকে (২৮) অস্ত্র, কার্তুজসহ আটক করেছে।
র্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার এম.তানভীর আহমেদ জানান, গোপনে খবর পেয়ে র্যাব সদস্যরা হাসানহাটি গ্রামে পৌঁছুলে ওই এলাকার একটি মাঠে কয়েকজনকে বৈঠকরত অবস্থায় দেখা যায়। সেখানে র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মাসুদ পালাতে পারেননি। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার কাছে থাকা অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করে। তারই স্বীকারোক্তিতে র্যাব সিন্দুরিয়া গ্রামের কবরস্থান থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে।