উখিয়ায় প্রতিপক্ষের খপ্পরে পড়ে একটি পরিবার ঘরছাড়া

উখিয়ার নুরুল হক জানান, পৈতৃক সূত্রে প্রাপ্ত ৪০ শতক মূল্যবান জমি হওয়ার সুবাদে প্রতিপক্ষ প্রভাবশালীর লোলুপ দৃষ্টি পড়ে সেই জমির উপর। তারা একটি ফেরবী বায়নানামা সম্পাদন করে উক্ত জমি দখল করার জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়। এব্যাপারে কক্সবাজার আদালতে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত উক্ত জমির উপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এমতাবস্থায় ওই প্রভাবশালী মহলের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা তার বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও জীবননাশের হুমকি দেয়। এ ভয়ে সে পরিবার-পরিজন নিয়ে গ্রাম ছেড়ে অন্যত্রে অবস্থান করতে বাধ্য হয়েছে। জানা গেছে, ইতিমধ্যে প্রভাবশালী মহলটি তার বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করেছে।