চৌদ্দগ্রামে জগন্নাথদীঘি মুক্তাঞ্চল দিবস পালিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২১:৪৭
গত বুধবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি মুক্তাঞ্চল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মুক্তাঞ্চল স্মৃতি পরিষদের সভাপতি জসিমউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রেজাউল আহসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোতাহার হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম হাজারী, রাশেদা আখতার, উপজেলা আ’লীগের সেক্রেটারী সামছুদ্দিন চৌধুরী সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক খান। এ সময় অন্যান্যের মধ্যে ইউনিয়ন যুবলীগ নেতা মোল্লা কাশেম, বিপ্লব ও মানিকসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।