সংবাদ সংক্ষেপ

ছাতকে বিয়ের অনুষ্ঠানে হামলা ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ সুনামগঞ্জের ছাতকে বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়েছে কনের প্রেমিক ও তার সহযোগিরা। বুধবার দুপুরে একটি কমিউনিটি সেন্টারে এ হামলার ঘটনায় ৫ ব্যক্তি আহত হন। ইউপি চেয়ারম্যান ও স্থানীয় লোকজন হামলায় জড়িত থাকার অভিযোগে প্রেমিক খলিলুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। প্রকাশ, সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের খলিলুর রহমান ও তার সহযোগিরা কনে ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে বিয়ের অনুষ্ঠানে হামলা চালায়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় কনে ও তার পরিবারের লোকজন পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে আত্মরক্ষা করে। হামলার সময় খলিল, ইমন, জুবেদসহ দু’পক্ষের ৫ জন আহত হয়েছে। ডিমলায় বিনামূল্যে বীজ বিতরণ ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় জেএসকেএস সৌহার্দ্য-২ কর্মসূচির উদ্যোগে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভুট্টা, গম ও ধান বীজ বিতরণ করা হয়। ইউএসএআইডি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা জেএসকেএসর সৌহার্দ্য-২ কর্মসূচি উপজেলার ১০টি ইউনিয়নের ৭৬টি গ্রামে বাস্তবায়িত হচ্ছে। ঝিনাইদহে পল্লী বিদ্যুতের গ্রাহক সমাবেশ ভ্রাম্যমাণ প্রতিনিধি \ গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহে পল্লী বিদ্যুতের তার ও ট্রান্সফরমার চুরি প্রতিরোধ, পাওয়ার ফ্যাক্টরের মান সঠিক রাখা, ড্রাই এন্ড ওয়েট মেথডে সেচ কাজ পরিচালনা, সিসটেম লস কমানো ইত্যাদি বিয়য়ে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। গ্রাহক সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ পল্লী বিদ্যুত্ সমিতির সভাপতি মির নাসির উদ্দিন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট আব্দুল ওহাহেদ জোয়ার্দ্দার, কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জয়নুল আবেদীন, ঝিনাইদহ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজান যুবরাজ চন্দ্র পাল, নির্বাহী প্রকৌশলী রমজান অলি প্রমুখ। মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের মধুখালীতে গত বুধবার বিকালে ৪টায় বাগাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মিরাজুল ইসলাম উকিল ভোক্তা আইনে পলিথিন বিক্রি ও ওজনে পরিমাপ অনিয়মের দায়ে চার ব্যবসায়ী উত্তম কুমার, ভাসকর দাস, শ্যামল কুমার ও ফারুক হোসেনকে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতে উপস্তিত ছিলেন বিএসটি আই’র পরিদর্শক মিজানুর রহমান, মধুখালী থানা পুলিশ ও পেশকার দেবেশ দাস। মীর্জাগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় জরিমানা মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে গতকাল বৃহস্পতিবার মীর্জাগঞ্জ উপজেলা সদরস্থ সুবিদখালী বন্দরে মোঃ জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শ্যামল কৃষ্ণ হাওলাদার ও মীর্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন। সুন্দরগঞ্জে কিশোর-কিশোরী বিষয়ক ওয়ার্কশপ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলা ব্র্যাক কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচি বিইপি’র আয়োজনে ব্র্যাক হলরুমে গত বুধবার এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। তারাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস ছামাদ খোকার সভাপতিত্বে ওয়ার্কশপে আলোচনা করেন এরিয়া ম্যানেজার (এডিপি) মোহন কুমার ভদ্র, এস আই মকবুল হোসেন, প্যানেল মেয়র সুজাউদ্দৌলা (সুজা) প্রমুখ। মিরসরাইয়ে ইকো ক্লাবের বক্তব্য প্রতিযোগিতা মিরসরাই সংবাদদাতা \ চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ‘প্রাকৃতিক বন জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান’ শীর্ষক বক্তব্য অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দাতা সংগঠন আরন্যক ফাউন্ডেশনের অর্থায়নে ইসপার বন ও জীববৈচিত্র্য রক্ষা এবং সংরক্ষণ প্রকল্পের অধীনে গঠিত বিদ্যালয় ভিত্তিক সংগঠন খৈয়াছরা ইকো ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে। খৈয়াছরা ইকো ক্লাবের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাবিলা সুলতানার সঞ্চালনায় বক্তব্য প্রতিযোগিতায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, ইসপার ফিল্ড অফিসার শাহাদাত্ হোসেন চৌধুরী প্রমুখ। আদিতমারীতে স্কাউটসদের দীক্ষা প্রদান আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ আদিতমারী জিএস মডেল স্কুল ও কলেজ মাঠে গতকাল বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে নবাগত স্কাউটসদের দীক্ষা প্রদানের ব্যবস্থা করা হয়। দীক্ষা প্রদান করেন আদিতমারী উপজেলা স্কাউটস সম্পাদক মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন কলেজের প্রশাসনিক প্রধান রণজিত্ কুমার। প্রধান অতিথি ছিলেন ইউএনও রেজাউল আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক। যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে বাঞ্ছারামপুরে সভা বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুর হাসান ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন টিপু, যুগ্ম সম্পাদক মোঃ সেলিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, মুশফিকুর রহমান বায়ু, মতিউর রহমান জালু মাস্টার, মোঃ সৈয়দ আঃ আজিজ। বরগুনায় সিসিডিআর সমাপনী কর্মশালা বরগুনা (উত্তর) প্রতিনিধি \ বরগুনা সদর উপজেলায় স্যাপ-বাংলাদেশের বাস্তবায়িত শিশু কেন্দ্রিক দূর্যোগ ঝুঁকি হ্রাস (সিসিডিআর) প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকালে জেলা প্রশাসকের রিসোর্স সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.আবদুল ওয়াহাব ভুইঞা। কর্মশালায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, প্ল্যান বাংলাদেশের জেলা ব্যবস্থাপক শাহরুখ সোহেল, ইউপি চেয়ারম্যান আজিজুল হক স্বপন, সিপিপি’র উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ, সিসিডিআর প্রকল্প ব্যবস্থাপক আমিনুল ইসলাম, সমন্বয়কারী আশফাকুর রহমান আশা প্রমুখ। বটিয়াঘাটায় জলবায়ু বিষয়ক কর্মশালা বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার জেলে এবং ক্ষুদ্র কৃষকদের অংশগ্রহণে জলবায়ু অভিযোজন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাজ প্রগতি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী পরিচালক আলমগীর হোসেন লাভলু, হিউম্যান ওয়াচের পরিচালক মেহেদী হাসান, বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, সহকারী মত্স কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহা, দিলিপ বৈরাগী, মুক্তি বিশ্বাসসহ অর্ধশত নারী পুরুষ। ফুলছড়িতে মতবিনিময় সভা ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা \ ফুলছড়িতে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রতিবন্ধিকতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উদাখালী ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী সরকারের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ল্যাম গ্রুপের উপজেলা সভাপতি আব্দুর রশিদ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বাদশা, শহিদুল ইসলাম, জিইউকের কর্মী সাকোয়াত হোসেন, মিজানুর রহমান, ইউপি সদস্য অশ্বনী কুমার বর্মণ, শফিকুর রহমান রাজা, খাজা মিয়া, ল্যাম গ্রুপের সদস্য শহিদুল ইসলাম প্রমুখ। ঘোড়াঘাটে ওয়ার্ল্ভ্রভিশনের সেমিনার ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা \ উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার হলরুমে ঘোড়াঘাট এডিপি ওয়াল্ডভিশন বাংলাদেশ শিক্ষা প্রকল্পের উদ্যেগে গতকাল বৃহস্পতিবার এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন এডিপি ম্যানেরজার অনুকুল চন্দ্র বর্মন। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ছয় ঘট্টি দাখিল মাদ্রাসার সুপার আলতাফ হোসেন। অন্যদের মধ্যে বগুড়া মিশনের ঘোড়াঘাট অফিস ম্যানেজার মিলটন মল্লিক (জন), ঘোড়াঘাট প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান বক্তব্য রাখেন। সেমিনারে উপবৃত্তি পাওয়া ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়াল্ডভিশন শিক্ষা প্রকল্পের ম্যানেজার লরেন্স মন্ডল। গোপালপুর কলেজে নবীনবরণ গোপালপুর (টাঙ্গাইল)সংবাদদাতা \ গোপালপুর বিশ্ববিদ্যালয় কলেজে গতকাল বৃহস্পতিবার নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান। বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুখ, উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক রকিবুল হক, অধ্যাপক দিলজার রহমান, নগদাশিমলা ইউনিয়নের চেয়ারম্যান এম হোসেন আলী প্রমুখ। হোমনায় যুবকের কারাদণ্ড হোমনা সংবাদদাতা \ কুমিল্লার হোমনা উপজেলায় নূর মোহাম্মদ (২৪) নামে এক যুবককে পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. হেলাল হোসেন গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। জানা গেছে, শোভারামপুর গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে নূর মোহাম্মদ মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করত। তার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। খালিয়াজুরীতে মানববন্ধন খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা\ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ-২০১২ উপলক্ষে গতকাল খালিয়াজুরী মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুল হাসান লিটন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র সরকার, উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা মো. আব্দুর রৌফ, উপজেলা প্রকৌশলী মাহাবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হাই চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা এ কে এম ফজলুল করীম, একাডেমিক সুপারভাইজার মো.মহাইমিনূল হক আরিফ, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ জিল্লুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি সুয়েব সিদ্দকী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। নিকলীতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কিশোরগঞ্জ প্রতিনিধি \ নারী উদ্যোগ কেন্দ্র গার্ল পাওয়ার প্রজেক্টের উদ্যোগে ও প্ল্যান বাংলাদশের সহযোগিতায় নিকলী উপজেলা সদরে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ ৩০ জন অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হাফিজা আক্তার রাণী। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন গার্ল পাওয়ার প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান ও টেকনিক্যাল অফিসার এফ. এম. সাইদুর রহমান। মাদারীপুরে টিবি ক্লিনিকের এক্স-রে মেশিন অব্যবহূত মাদারীপুর প্রতিনিধি \ জেলার একমাত্র বক্ষব্যাধি ক্লিনিকের (টিবি) এক্স-রে মেশিনটি প্রায় ৩ বছরেও স্থাপন করা হয়নি। দীর্ঘদিন মেঝেতে পড়ে থাকার কারণে ৩০০ এমএম-এর এক্স-রে মেশিনটি অকেজো হওয়ার উপক্রম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় বিদ্যুত্ সংযোগ না থাকায় মেশিনটি স্থাপন করা যাচ্ছে না। বাঞ্ছারামপুরে মানববন্ধন কর্মসূচি বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ আন্তজার্তিক নারী নির্ষাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মানববন্দন কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর নেতৃত্বে মানববন্ধনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা লুত্ফুন নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ গোলাম ইসহাক অংশগ্রহণ করেন। আমতলীতে গরু বিতরণ আমতলী (বরগুনা) সংবাদদাতা \ আমতলীতে অক্সফ্যাম’র সহযোগিতায় রিকল প্রকল্পের মাধ্যমে এনএসএস গতকাল বৃহস্পতিবার গরু বিতরণ করে। গুলিশাখালী ও আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ৮ জন হতদরিদ্র নারী-পুরুষের মধ্যে ৮টি গরু বিতরণ করে। বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন এনএসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না। এ সময় উপস্থিত ছিলেন এনএসএস’র প্রকল্প পরিচালক মো: শহীদুল ইসলাম, আমতলী প্রেসক্লাবের আহবায়ক মো: জাকির হোসেন, রিকল প্রকল্পের কো-অর্ডিনেটর শেখ কবির হোসেন।