চট্টগ্রাম চেম্বারের নির্বাচন প্রশ্নে রিট ১২ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২১:৫৫
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে বিচারাধীন দু’টি রিট আবেদন আগামী ১২ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রুল নিষ্পত্তির উদ্যোগ নিতে মামলার উভয়পক্ষকে বলা হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেয়।