লাইফ সাপোর্টে শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদ
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২১:৫৬
দুই মাসের মধ্যে তৃতীয়বার স্ট্রোক করার পর রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদ। পারিবারিক সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খান সারওয়ার মুরশিদকে বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে তার তৃতীয় দফা স্ট্রোক হয়। গত অক্টোবর থেকে ৮৮ বছরের এই প্রবীণ শিক্ষাবিদ অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন।