কাপাসিয়ায় লোডশেডিং

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় লোডশেডিংয়ের মাত্রা অসহনীয়ভাবে বেড়ে চলেছে। দিনে ৮-১০ বার লোডশেডিং যেন একটি স্বাভাবিক ব্যাপার। দিনের বেলা ৩-৪ বার লোডশেডিং হয়ে থাকলেও রাতে ৬-৭ বার ঘন ঘন লোডশেডিংয়ে পুরো উপজেলা আঁধারে নিমজ্জিত হয়। অতিমাত্রায় লোডশেডিংয়ের কারণে চুরি-ডাকাতি বাড়ার পাশাপাশি উপজেলার ব্যাংক, বীমা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সাধারণ মানুষ বিপাকে। শিক্ষার্থীদের পড়ালেখায় প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে বিদ্যুত্। বার বার লোডশেডিংয়ে গ্রামের দোকানে মোম ও কুপি জ্বলে নিয়মিত। প্রচণ্ড তাপে গরমে রাতে শোনা যায় শিশুর চিত্কার। মানুষ হয়ে পড়ছে অসুস্থ। উপজেলার ১১টি ইউনিয়নের চিত্র একই রকম। পুরো উপজেলা জুড়ে শিল্প কারখানা না থাকলেও বিদ্যুতের জোগান দিতে অক্ষম বিদ্যুত্ অফিস। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝে গ্রাকদের লোডশেডিং নিয়ে পোস্ট নজরে পড়ে। শতভাগ বিদ্যুত্ নিশ্চিত করার পাশাপাশি পুরোপুরি বিদ্যুত্প্রাপ্তি নিশ্চিত করলে মনে হয় গ্রহকরা সন্তুষ্টি হতো। পরিশেষে, যথাযথ বিদ্যুত্প্রাপ্তি নিশ্চিত করার জন্য অনুরোধ করছি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।

শামীম শিকদার

কাপাসিয়া, গাজীপুর