কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে জাপানিজ ড্রাম কনসার্ট আজ শুরু
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২১:৫৯
বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার রাজধানীতে শুরু হচ্ছে দুইদিনব্যাপী জাপানিজ ড্রাম কনসার্ট। অনুষ্ঠানের প্রথম পর্ব শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আজ বিকাল ৪টায় ও দ্বিতীয় পর্ব আগামীকাল সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।