ডব্লি¬উটিএ বর্ষসেরা হলেন সেরেনা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২১:৫৯
আমেরিকার প্রমীলা টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ডব্লি¬উটিএ ট্যুর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এক গ্রীষ্মে উইম্বলডন, যুক্তরাষ্ট্র ওপেন এবং অলিম্পিকে স্বর্ণপদক জয়ের পর চতুর্থবারের মতো তিনি বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন।
নিজের ফিটনেস নিয়ে শংকা, একাগ্রতা এবং অস্ট্রেলিয়া ওপেনের চতুর্থ রাউন্ডেই বিদায় নেয়ায় বছরটা ভালভাবে শুরু করতে পারেননি এ তারকা খেলোয়াড়।
তবে এপ্রিল ও মে মাসে পর পর চার্লসটন ও মাদ্রিদ শিরোপা জয়ে ভাগ্য খুলে যায় বিশ্বের তিন নম্বর খেলোয়াড় সেরেনার।
উইম্বলডনে গ্র্যান্ড স্ল্য¬াম শিরোপা, যুক্তরাষ্ট্র ওপেন এবং লন্ডন অলিম্পিক ফাইনালে মারিয়া শারাপোভাকে ৬-০, ৬-১ গেমে পরাজিত করাসহ এ বছর ৫০ ম্যাচ খেলে ৪৮ ম্যাচে জয়ী হন সেরেনা। ইতিপূর্বে ২০০২, ২০০৮ ও ২০০৯ সালে ডব্লিউটিএ পুরস্কার পেয়েছিলেন সেরেনা।-বাসস/এএফপি