বগুড়া বার সমিতির নির্বাচন আজ

আজ শুক্রবার বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। নির্বাচনে সরকার সমর্থক ও বিরোধী দল সমর্থক দু’টি প্যানেল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। জানা গেছে, বগুড়া বারের কার্যনির্বাহী পরিষদের মোট ২২টি পদে ৪৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার মহাজোট সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক পদে মইনুল ইসলাম এবং ১৮ দল সমর্থিত প্যানেলের সভাপতি পদে নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আতাউর রহমান মুক্তার নেতৃত্বে উভয় প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৬১২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।