সাজেদা চৌধুরীর
দুর্নীতি মামলা
বাতিল
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২২:২৯
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা বাতিল করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেয়। আদালতে সাজেদা চৌধুরীর পক্ষে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম এবং দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার শুনানি করেন। ২০০৮ সালের ১০ জুলাই দুদকের তত্কালীন সহকারী পরিচালক মোজাহার আলী সরদার রমনা থানায় মামলাটি দায়ের করেন। মামলা বাতিল চেয়ে গত ১৪ অক্টোবর সাজেদা চৌধুরী হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদনে শুনানি শেষে আদালত মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত এবং রুল জারি করে। গতকাল রুলের শুনানি শেষে হাইকোর্ট ওই রায় দেয়।