অশান্তির জনপদ বিশ্বনাথ
এখন শান্ত :আশরাফ
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১২, ২২:৪০
স্থানীয় সরকার পল্ল¬¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আমরা উন্নয়ন চাই, শান্তি চাই—দুর্নীতি চাই না, সন্ত্রাস চাই না। তিনি আরো বলেন, অশান্তির জনপদ বিশ্বনাথ আজ শান্তির জনপদে পরিণত হয়েছে। শান্তিতে বসবাস করছে এ উপজেলার মানুষ। আওয়ামী লীগ সরকার বিশ্বনাথের যথেষ্ট উন্নয়ন করেছে। স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে আরো উন্নয়ন করা হবে। উপজেলা পরিষদ মাঠে গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মহাজোট সরকারের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল আখতারের পরিচালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য আ ন ম শফিকুল হক, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মসাঈদ আলী প্রমুখ।