পানি ও স্যানিটেশন বিষয়ে মুক্ত সংলাপ

বেসরকারি সংস্থা সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র-ডরপ’র উদ্যোগে পানি, স্যানিটেশন ও জনস্বাস্থ্য বিষয়ে সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে জনগণের মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বরগুনা সদর: বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নে গত ২০ নভেম্বর (মঙ্গলবার) এ ধরনের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এমএ মান্নান। গৌরিচন্না ইউনিয়নের চেয়ারম্যান মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বাজেট ক্লাব সভাপতি ও বিটিভি এবং দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মনোয়ার। ধারণাপত্র পাঠ করেন ডর্প’র ফিল্ড কো-অডিনেটর আবদুল মান্নান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক মোসা: শামসুন নাহার ও জালাল আহম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি মো. তৌহিদুল ইসলাম ও রেহেনা বেগম, বাজেট ক্লাব সদস্য আ. কাদের, এনজিও নেটওর্য়াক সদস্য কাজলরানী দাশ, সমাজ সেবক গোলাম হায়দার নীলু, ইউনিয়ন স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন স্ট্যান্ডিং কমিটির সভাপতি মহ্জুরানী চক্রবর্তী, ইউনিয়ন শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবদুল খবির হাওলাদার, গৌরিচন্না ইউপি সচিব ওমর ফারুক, গ্রাম ডাক্তার ফোরাম সভাপতি ডা. মিজানুর রহমান। সভায় সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষে জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপ-সহকারী প্রকৌশলী এমএ মান্নান, গৌরিচন্না ইউনিয়নের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. তৌহিদুল ইসলাম, রেহেনা বেগম, গৌরিচন্না ইউনিয়ন পরিষদ সচিব মো. ওমর ফারুক। সভায় বক্তাগণ পানি, স্যানিটেশন ও জনস্বাস্থ্য বিষয়ে স্থানীয় চাহিদাভিত্তিক বাজেট, সঠিক সময়ে এডিপির বরাদ্দ ছাড় করা, এডিপির ২০ ভাগ টাকা স্যানিটেশন খাতে ব্যয় এবং ইউনিয়ন পরিষদের নিজস্ব পুকুরগুলো নিরাপদ পানির উত্স্য হিসাবে ব্যবহারের দাবি জানান। অনুষ্ঠানে শতাধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ওয়াশ এনজিও নেটওয়ার্কের সভাপতি শামসউদ্দীন খান। রামগতি (লক্ষ্মীপুর): একই দিন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডর্প ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব ও ওয়াশ এনজিও নেটওয়ার্ক আয়োজিত “পানি, স্যানিটেশন ও জনস্বাস্থ্য বিষয়ক সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে জনগণের মুক্ত সংলাপ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেযারম্যান মো. নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মো. শরীফ হোসেন খাঁন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম আব্দুল মোতালেব, ইপিআই পরিদর্শক আলী আকবর, স্বাস্থ্য পরিদর্শক মোসলেউদ্দিন এবং ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি রেজাউল হক। স্বাস্থ্যগ্রাম কমিটি, ওয়াশ বাজেট ক্লাব, ধাত্রী ফোরাম, এনজিও নেটওয়ার্ক, স্কুল ফোরাম, গ্রাম ডাক্তার ফোরাম, স্থানীয় জনসাধারণ, স্থানীয় ক্লাব, গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে স্থানীয় সরকার এবং ওয়াশ সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে পানি, স্যানিটেশন ও জনস্বাস্থ্য বিষয়ে সংশ্লিষ্টদের সরাসরি প্রশ্ন উপস্থাপনের মাধ্যমে উত্তর জেনে নেন। আলোচনায় ডিপিএইচইর জনবল কম থাকা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার স্বল্পতা, ওয়ার্ডভিত্তিক গভীর নলকূপ স্থাপন, ডিপিএইচই থেকে বিনামূল্যে স্যানিটারী লেট্রিন সরবরাহ, কমিউনিটি ক্লিনিক স্থাপনের অগ্রগতি এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা বিষয়গুলো সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে উঠে আসে। ডর্প’র মীনা মজুমদার ও গুলশান সুলতানার সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন এনজিও নেটওয়ার্ক সদস্য মো. নাছিম। ভূঞাপুর (টাঙ্গাইল): ১৯ নভেম্বর (সোমবার) সকালে ৪নং গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ মাঠে পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে স্থানীয়দের মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।