আমতলীতে নারী পক্ষের র্যালী
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২০:১১
আমতলীতে নারী পক্ষ ও সংকল্প ট্রাস্ট্রের সহযোগিতায় এনএসএস’র আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে সোমবার সকালে নূরজাহান ক্লাব চত্বরে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। আমতলী পৌরসভার কাউন্সিলর মাসুদা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা মাসুদা আখতার জ্যোত্স্না। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুফিয়া কামাল ফেলো সালমা শহীদ, মুকুল বেগম, পূর্ণিমা মজুমদার, সাবেক কাউন্সিলর মুকুল বেগম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন এনএসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না। আলোচনা শেষে এক র্যালী অনুষ্ঠিত হয়।