শিশু অধিকার সুরক্ষায় কর্মশালা
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২০:১৩
অপরাধকর্মে যুক্ত শিশুদের শিশু হিসেবেই বিবেচনা করা এবং তাদের প্রতি ক্ষমা সুন্দর আচরণ করা উচিত। শিশুরা জাতির ভবিষ্যত্ এ কথা মনে রেখে ছোটখাটো অপরাধ কিংবা ভুলের কারণে তারা যাতে অহেতুক কারাগারে আটক না থাকে তাদের সে সুযোগ করে দিতে হবে। হয়রানি ও নির্যাতনের হাত থেকে রক্ষার পাশাপাশি শিশুকে অপরাধ চক্র থেকে উদ্ধার করা একজন নাগরিকের দায়িত্ব। এতে অপরাধীর সংখ্যা কমানো যাবে। এ কর্তব্য কাজগুলো না করার ফলে দেশে শিশুদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে।
শেরপুরে শিশু অধিকার সুরক্ষায় করণীয় বিষয়ক এক কর্মশালায় মূল প্রবন্ধে এসব কথা উল্লেখ করা হয়। সমপ্রতি সার্কিট হাউজ সভা কক্ষে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি বাংলাদেশ আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার মো. আনিছুর রহমান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাক্তন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ ছালাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন পুলিশ সুপার কংশধর তরফদার।