বাঁশখালীতে দুই মাদ্রাসা
ছাত্র নিখোঁজে আতংক
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২০:৫১
বাঁশখালীতে এক সাপ্তাহের ব্যবধানে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। উপজেলার পুঁইছড়ি এলাকার মিরাছ উদ্দিন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট থেকে এবং ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের মোহাম্মদ রিদোয়ান প্রকাশ মানিক নিখোঁজ হয় হাটহাজারী উপজেলার গড়দুয়ারা থেকে। ১৩ নভেম্বর তারা দু’জনেই পৃথক পৃথক ভাবে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় তাদের খোঁজ নেয়া হলেও অদ্যাবধি তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।
ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় অভিভাবকদের মাঝে আতংক দেখা দিয়েছে। জানা গেছে, আবুল কালামের ছেলে মো: মিরাছ উদ্দিন (১৩) ফটিকছড়ি নাজিরহাট বড় মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র। সে মাদ্রাসার হোস্টেলে থাকত। মিরাছের সন্ধান পেলে ০১৮২৯-৮৩৪০৯১ ও ০১৮২০-২৭৯৬১৩ নাম্বারে অথবা বাঁশখালী প্রেসক্লাবে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। একইভাবে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী নোয়াপাড়া গ্রামের সুফি আলমের ছেলে মোহাম্মদ রিদোয়ান প্রকাশ মানিক (১১) হাটহাজারী উপজেলার দক্ষিণ-পূর্ব গড়দুয়ারা ইসলামিয়া ফয়জিয়া মাদ্রাসা থেকে হারিয়ে গেছে। শিক্ষক মাওলানা হাফেজ রিদোয়ান জানান, ১১ নভেম্বর সে মাদ্রাসার নুরানী ৩য় বর্ষে ভর্তি হয় এবং ১৩ নভেম্বর সকালে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। মানিকের সন্ধান পেলে মাদ্রাসার ০১৮১৫-৬৩৮১৩২ নাম্বারে অথবা তার পিতার সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।