ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর উত্তরখান থেকে ৫০ পিস ইয়াবাসহ নবম আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের সাবেক কনস্টেবল জানিবুল হককে গ্রেফতার করেছে উত্তরখান থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উত্তরখান থানার তেরমুখ এলাকা থেকে ইয়াবা বিক্রিকালে পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে। উত্তরখান খানার ওসি মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। উত্তরখান থানার ডিউটি অফিসার এস আই ইমন মো. ইসতিয়াক জানান, জানিবুলের পিতার নাম নাছিবুর হক। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পূর্ব গড়ালী গ্রামে তার বাড়ি।