পুলিশের হাতে গ্রেফতার ৬৯

ইত্তেফাক রিপোর্ট

মাদক সেবন ও বিক্রির দায়ে ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার সকাল থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি সূত্র জানায়, মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৭৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৭১৮ গ্রাম হেরোইন, ২ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৮ লিটার দেশি মদ, ৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা করা হয়েছে।