ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক

ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ সড়কে দুর্ঘটনায় ১ জন নিহত ও আহত হয়েছে ৩ জন। বৃহস্পতিবার গভীর রাতে ঈশ্বরগঞ্জের গালাহার নামক স্থানে মাল বোঝাই একটি ট্রাককে পিছন দিক থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার এিশাল উপজেলার বারমনি গ্রামের আবুল হোসেন (৩৫) মারা যায়। দুর্ঘটনায় গুরুতর আহত জাহেদ আলী (৫০), মঞ্জুরুল হককে (১৮) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।