ঝিনাইদহে মুক্তিপণ দিয়ে ছাড়া পেল ইট ব্যবসায়ী

ঝিনাইদহের ইটভাটা মালিক কুমার চন্দ্র পাল বৃহস্পতিবার রাতে দু’ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। সোমবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের ইটভাটা থেকে ৭-৮ জনের একদল সন্ত্রাসী তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে বিষয়খালী বাজারের পাশ থেকে মুক্তিপণের টাকা নেয় সন্ত্রাসীরা। তারপর রাত ২টার দিকে হরিণাকুন্ড থেকে তাকে ছেড়ে দেয়।