মনিরামপুরে যুবকের গলিত লাশ উদ্ধার

নিখোঁজের ৭ দিন পর বৃহস্পতিবার রাতে মনিরামপুরের কাজিয়াড়া গ্রামের যুবক হাবিবুর রহমানের (৩২) গলিত লাশ স্থানীয় শ্রীহরি নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। হতভাগ্য হাবিবুর রহমান ওই গ্রামের নূর মোহাম্মাদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২২ নভেম্বর হাবিবুর রহমান নেহালপুর বাজারে যাবার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও গত ৭ দিনে কোন সন্ধান পায়নি। বৃহস্পতিবার স্থানীয় লোকজন শ্রীহরি নদীর পাশ দিয়ে যাবার সময় পানিতে গলিত লাশ দেখতে পয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ওই রাতেই লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।