তত্ত্বাবধায়ক ছাড়া
কোন নির্বাচন হতে
দেয়া হবে না
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২০:৫৮
বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা বিএনপির সভাপতি এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান সরকার তাদের পছন্দের নির্বাচন কমিশন দিয়ে জাতীয় সংসদ নির্বাচন করার পাঁয়তারা করছে। তবে তাদের এই নীল নকশা কখনোই বাস্তবায়িত হবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় কোন নির্বাচন হতে দেয়া হবে না। গত শুক্রবার নাটোরে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিপরুল ইউনিয়ন চেয়ারম্য্যান দেব জ্যোতি দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট অভিনেতা বাবুল আহম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন ছবি, সাধারণ সম্পাদক আমিনুল হক, সহ-সভাপতি রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক কাজী শাহ আলম, নাটোর পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, সাবেক মহিলা সংসদ সদস্য বেগম সুফিয়া হক, জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।