ছাতকে ডাকাত গ্রেফতারের দাবিতে
মিছিল ও প্রতিবাদ সভা
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২০:৫৯
ছাতক পৌরসভার গনক্ষাই গ্রামের ফয়জুল কবির লাকি’র বাড়িতে ডাকাতির ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে গতকাল শুক্রবার স্থানীয় লোকজন স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। এ সময় তারা থানার সম্মুখে একটি প্রতিবাদ সভাও করেন। পৌর কাউন্সিলর সমছু মিয়ার সভাপতিত্বে ও মাষ্টার কফিল উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জাউয়াবাজার কলেজের অধ্যক্ষ আব্দুল গফফার, সাবেক কমিশনার ফারুক মিয়া তালুকদার, কুমনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান, ব্যবসায়ী ফুল মিয়া, আছাব মিয়া, ছাতক ইউপি সদস্য আশরাফুল আলম শেপিন, সাবেক সদস্য আজর আলী, নাজমুল ইসলাম, হাফেজ নুরে আলম, মাওলানা মঞ্জুর আলম, মুত্তাকিন মিয়া, কালা মিয়া, আশরাফ উদ্দিন, মামুন মিয়া প্রমুখ। এ সময় হাজী আলমাছ মিয়া, মারুফ আহমদ, আব্দুল খালিক, আবুল কালাম, আবদাল মিয়া, ফজল মিয়া, আসলম মিয়া, মাহমুদ আলম, আয়াজ আলী, বাবুল মিয়া, সামছুল ইসলাম, আব্দুর রশিদ, নুনু মিয়া, খছরু মিয়া, সুন্দর আলী, শরীফ আহমদ, আফতাব আলী, হাজী সুরুজ মিয়া, ফারুক মিয়া, সুমন মিয়া, নুরুল আমিন, ঝুনু আচার্য্য, নিরেন্দ আচার্য্য, অরুন চন্দ, আরজ আলী, গৌরাঙ্গ মন্ডল, আজিজুর রহমান, রূপন আচার্য্য, নাজমুল হোসেন, কাদির মিয়া সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদানকালে গনক্ষাই, ব্রাহ্মনগাঁও, মাছুখালী-নোয়াগাঁও, মল্লিকপুর, শ্যামপাড়া, মধুকুনি, বকিরপাড়, কুমনা, ভাজনামহল সহ ১০/১২টি গ্রামের লোকজন মিছিল সহকারে ছাতক থানায় আসেন এবং আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, পৌরসভার ৪নং ওয়ার্ডের কুমনা, ভাজনামহলসহ অত্র এলাকায় গত প্রায় একবছরে ৫টি ডাকাতি ও অসংখ্য চুরির ঘটনা ঘটেছে। কিন্তু রহস্যজনক কারনে জড়িতরা ধরা-ছোয়ার বাইরে থাকায় এলাকায় চুরি-ডাকাতি সহ আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটছে।