রাজস্থলীতে শান্তি ও সমপ্রীতি কনসার্ট অনুষ্ঠিত
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১২, ২০:৫৯
কাপ্তাই জোনের উদ্যোগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো সবার আগে দেশ শীর্ষক শান্তি ও সমপ্রীতি কনসার্ট। রাজস্থলী আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে ঐ কনসার্ট উপভোগ করার জন্য পাহাড়ী বাঙ্গালীর ঢল নামে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১১ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ উদ্দিন মাহমুদ। কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ নুরুল আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লংবতী ত্রিপুরা, গাইন্দা ইউপি চেয়ারম্যান উবাচ মারমা, গিলাছড়ি ইউপি চেয়ারম্যান দীপুময় তালুকদার ও বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান গগনু মারমা। অনুষ্ঠান পরিচালনা করেন রাজস্থলী ক্যাম্প কমাণ্ডার মেজর মোঃ শাহরিয়ার ইফতেখার। রাজস্থলীর ত্রিপুরা, মারমা, খিয়াং, তঞ্চংগ্যা ও বাঙ্গালী শিল্পী ছাড়াও চট্টগ্রাম থেকে আগত শিল্পীরা কনসার্টে অংশ নেন।