তালার হতদরিদ্র শাহিনুরের কৃতিত্ব

সাতক্ষীরার তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের মেধাবী ছাত্র হতদরিদ্র মোঃ শাহিনুর ইসলাম ঢাকা মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে সকলকে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে শাহিনুর ইসলাম। সে তালা উপজেলার জেঠুয়া গ্রামের আব্দুল মাজেদ ফকির ও পারুল বেগমের পুত্র।