মরহুমা আঞ্জুমান আরা জামিলের বাড়িতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর নিউ ডিওএইচএসে শহীদ ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ বীরোত্তমের স্ত্রী সাবেক সংসদ সদস্য মরহুমা আঞ্জুমান আরা জামিলের বাড়িতে যান। প্রধানমন্ত্রী কিছু সময় আঞ্জুমান আরা জামিলের কফিনের পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে ফাহেতা পাঠ করেন। বৃহস্পতিবার রাতে নগরীর একটি হাসপাতালে আঞ্জুমান আরা জামিন বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। প্রধানমন্ত্রী মরহুমার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়ঙ্কর রাতে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রক্ষা করতে গিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল জামিল নিহত হন। ভয়াবহ ওই রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের বেশির ভাগ সদস্যকে হত্যা করা হয়। আঞ্জুমান আরা ১৯৯৬ সালে মহিলা সংরক্ষিত আসনে (কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা) এমপি নির্বাচিত হন।