জামায়াত নেতা মজিবুরকে আইনের আওতায় এনে বিচার দাবি

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আয়োজিত গত বুধবারের সমাবেশে বক্তব্য প্রদানকারী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমানকে রিমান্ডে নিয়ে প্রধানমন্ত্রীকে হত্যা পরিকল্পনার কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এ দাবি জানিয়ে বলেন, সমাবেশে প্রকাশ্যে মজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। ঐসমাবেশে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া উপস্থিত ছিলেন।