অ্যাশেজে মহিলা টেস্ট ক্রিকেট

অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দল আগামী গ্রীষ্মে ইংল্যান্ডে লড়াই করবে অ্যাশেজ শিরোপা পুনরুদ্ধারে। একইসাথে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল মুখোমুখি হবে সম্পূর্ণ বিপরীত দৃশ্যের। কেননা অ্যাশেজ সূচিতে ফিরছে মহিলা টেস্ট ক্রিকেট। মহিলা ক্রিকেট সূচিতে পাঁচদিনের একটিমাত্র টেস্ট অন্তর্ভুক্ত হয়েছে অ্যাশেজ সিরিজে। ওরমসলিতে ১৩ আগস্ট একমাত্র টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। কাকতালীয়ভাবে একইদিনে শেষ হবে অ্যাশেজ সিরিজে পুরুষ বিভাগের চতুর্থ টেস্ট ম্যাচ। সামপ্রতিক বছরগুলোতে মহিলা ক্রিকেটে ইংল্যান্ডের প্রাধান্য থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার উল্লে¬খযোগ্য দু’টি শিরোপা জয় রয়েছে।-বাসস