ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ৬০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে সৃষ্ট যানজট এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৯টা পর্যন্ত অব্যাহত রয়েছে। হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মহাসড়কের নিমসার এলাকায় ২টি ট্রাকের সংঘর্ষে এ যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে মহাসড়কের কেরনখাল এলাকা ও কুটুম্বপুর এলাকায় ট্রাক বিকল হলে যানজট বাড়তে থাকে। পরবর্তীতে ভোরে মহাসড়কের নিমসার কাঁচাবাজারের কারণে যানজট তীব্র আকার ধারণ করে।